কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থান করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এ তথ্য নিশ্চিত করেন।
জোলফাকারি জানান, ইরান ড্রোন ব্যবহার করে ওই দ্বীপে থাকা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সরঞ্জাম এবং গোলাবারুদে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী আরিফজান ক্যাম্প থেকে সরে এসে বুবিয়ান দ্বীপে অবস্থান নিয়েছিল।
বুবিয়ান দ্বীপ পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুয়েতের উপকূলীয় দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড়।
এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর কুয়েতের একটি আবাসিক এলাকায় ইরানি হামলার ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।