শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানি তেলের উচ্চমূল্য দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে: মন্ত্রী

জ্বালানি তেলের উচ্চমূল্য দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

জ্বালানি তেলের উচ্চমূল্য দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে: মন্ত্রী

দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে উচ্চ দামে জ্বালানি তেল ও গ্যাস ক্রয়। এ মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইপিজেডে ইয়াংওয়ান গ্রুপ ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, ‘উচ্চ মূল্যে জ্বালানি ক্রয়ের কারণে দেশের সার্বিক বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাশ্রয়ী কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি বলেন, “মন্ত্রী থেকে শুরু করে সব পর্যায়ের মানুষকে ব্যয় সাশ্রয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে অংশ নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ১৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেন মন্ত্রী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইয়াংওয়ান গ্রুপে ইন্টার্নশিপ এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাংসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন