শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে ৩২৬৬ টাকা, নতুন মূল্য নির্ধারণ

স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে ৩২৬৬ টাকা, নতুন দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে ৩২৬৬ টাকা, নতুন মূল্য নির্ধারণ

দেশের বাজারে টানা চার দফায় স্বর্ণের দাম বেড়ে ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা হয়েছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম সমন্বয়ের তথ্য জানায়। এই মূল্যবৃদ্ধি আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত বাজুস ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৩০ বার দাম বৃদ্ধি এবং ২১ বার দাম কমানো হয়েছে।

বিজ্ঞাপন