দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি এখন থেকে পরীক্ষার মাধ্যমে হবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "লটারি যোগ্যতার মানদণ্ড নয়। গবেষণা করে ভর্তি পরীক্ষার বিষয়টি আনা হচ্ছে। ভর্তি পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে, তা পরিবর্তিতে জানানো হবে।"
তিনি আরও জানান, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ভর্তি পরীক্ষার কারণে কোচিংয়ের প্রয়োজন বাড়বে না বলে মনে করেন। আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আমরা ইন হাউজ কোচিংয়ের দিকে নজর দেব।"