মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাতীয় সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করায় বিতর্ক চলছে

জাতীয় সংসদ অধিবেশনে শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করায় বিতর্ক চলছে।

জাতীয় সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করায় বিতর্ক চলছে

জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার পর বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল থেকে এ নিয়ে বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সাথে জড়িত দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা ধৃষ্টতার পরিচায়ক।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)ও একইভাবে প্রতিবাদ জানিয়ে বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে কলঙ্কময় নজির স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নও শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করায় নিন্দা জানিয়ে বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করা হয়েছে, যা লাখো শহীদের সাথে প্রতারণা।

বিজ্ঞাপন