পশ্চিম ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ৬ সেনা সদস্যের মধ্যে ৪ জন নিহত হয়েছেন এবং বাকি ২ জনও মারা গেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পূর্বে জানিয়েছিল যে, নিখোঁজ থাকা দুই ক্রু সদস্যের অবস্থা অজানা ছিল। তবে এখন তারা নিশ্চিত করেছে যে, বিমানটিতে থাকা সকল সদস্যই এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে তারা দাবি করেছে যে, ঘটনার সময় আকাশে দুটি মার্কিন বিমান ছিল, যার মধ্যে একটি নিরাপদে অবতরণ করেছে।
মার্কিন সামরিক বাহিনী এও জানিয়েছে যে, বিমান বিধ্বস্তের সময় কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।