ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে এই খবর প্রচারিত হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) টাইমস অব ইসরায়েল সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নতুন ছবি প্রকাশ করা হয়েছে, যা গতকাল সোমবারের (০৯ মার্চ) বলে দাবি করা হয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর শারীরিক অবস্থার বিষয়ে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে।
প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় তিন দিন আগে। তার ছবির প্রকাশের ব্যবধান আরও বেশি, প্রায় চার দিন। এর পর থেকে তার নামে শুধুমাত্র লিখিত বিবৃতি প্রকাশিত হয়েছে।
দ্বিতীয়ত, গত তিন দিনে নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি, যা পূর্বের অভ্যাসের বিপরীত। এর আগে প্রতিদিন অন্তত একটি ভিডিও প্রকাশিত হতো।
তৃতীয়ত, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
এছাড়াও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর বাতিল হয়েছে, যা নেতানিয়াহুর স্বাস্থ্য বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনার সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপের বিষয়ে ইলিসি প্রাসাদের বিবৃতিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি, যা সাধারণত সরাসরি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় না।
এই সব ঘটনার সমন্বয়ে হিব্রু ভাষার বিভিন্ন মাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা খণ্ডন দেওয়া হয়নি।