ইরানের বিপক্ষে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ কৃষি ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমদানি-রফতানি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই যুদ্ধ কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলা যায় না।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চরম মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয়ভাবেও নিন্দনীয়।
তিনি আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নেশায় কেউ না কেউ দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমানে দেশ ঋণের বোঝায় জর্জরিত।