মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অপরাধ

উত্তরায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

উত্তরায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ, চিকিৎসাধীন।

উত্তরায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শুক্রবার ভোরে উত্তরার কামারপাড়ার একটি বাসার দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় স্বজনরা জানান, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে বাসার দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়।

দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের প্রায় শতভাগ, রোজার ১৮ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ এবং এনায়েত আলীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া, দুলারার শরীরের ১৪ শতাংশ, রুবেলের ৭ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, আয়েশার ১২ শতাংশ এবং রিয়ার শরীরের ৩২ শতাংশ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গুরুতর দগ্ধ কয়েকজনকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং বাকিদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন