রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের আহ্বান: রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করতে হবে

জামায়াতে ইসলামী রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করতে সরকারের প্রতি আহ্বান জানায়।

জামায়াতের আহ্বান: রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিংয়ের' রাজস্বাক্ষী পাওয়ার দাবি করে জামায়াতে ইসলামী বিদায়ী অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই আহ্বান জানান। তিনি বলেন, 'লন্ডন যড়যন্ত্রের' প্রধান হোতা হিসেবে ড. খলিলুর রহমানকে চিহ্নিত করেন এবং তাকে অপসারণের দাবি জানান।

তাহের অভিযোগ করেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে' জড়িতদের মীরজাফর আখ্যা দিয়ে বলেন, এই ব্যক্তিরা সুষ্ঠু নির্বাচনের আকাঙ্খা ভন্ডুল করে দিয়েছে। তিনি দাবি করেন, পুরো সরকার বা সরকারের একটি অংশ 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে' জড়িত ছিল, যা জাতির কাছে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, ভোটের পর দেশে শান্তি-শৃঙ্খলা ফেরেনি এবং বিভিন্ন স্থানে নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার উল্লেখ করেন। অবিলম্বে আইনশৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সম্প্রতি সৈয়দা রিজওয়ানা হাসান একটি গণমাধ্যমে বক্তব্য দেন, যেখানে তিনি উগ্রবাদের প্রসঙ্গ টানেন। সাবেক এই উপদেষ্টা বলেন, নারীবাদ ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা উচিত, যাতে সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

বিজ্ঞাপন