শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
রাজনীতি

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ, বিএনপি নেতাকে নিয়ে মন্তব্যে আপত্তি

হাসনাত আবদুল্লাহ বিএনপি নেতাকে নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন।

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ, বিএনপি নেতাকে নিয়ে মন্তব্যে আপত্তি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।

হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

তিনি বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে ভিডিওটি গতকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ক্ষমা চেয়ে হাসনাত বলেন, "ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনভাবেই উচিত হয়নি।" তিনি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিজ্ঞা করেন।

হাসনাত আরও উল্লেখ করেন, "ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।" তিনি সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন শিশুকে হাসান আবদুল্লাহ প্রশ্ন করেন 'মির্জা আব্বাস কী?' উত্তরে শিশুটি বলে 'মির্জা আব্বাস চাঁদাবাজ'। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন