রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে ইরানে।

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের স্কুলে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী ও কর্মীদের দাফন সম্পন্ন করা হয়েছে। এই হামলার ঘটনা ঘটে ২৮ ফেব্রুয়ারি, শনিবার।

এটি ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের প্রথম দিন এবং সংশ্লিষ্টরা জানায়, এটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই এলাকায় তাদের হামলার বিষয়ে তারা অবগত নয়।

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলার দায় অস্বীকার করেছে। তবে অনেক ক্ষেত্রে হামলার প্রমাণ সামনে এলে সেগুলোকে 'অনিচ্ছাকৃত' বলে উল্লেখ করেছে আইডিএফ।

জাতিসংঘ মিনাবের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ নির্লজ্জভাবে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে, হাসপাতাল, স্কুল, রেড ক্রিসেন্টের স্থাপনা কিংবা সাংস্কৃতিক নিদর্শন—কোনোটিই রেহাই পাচ্ছে না।

বিজ্ঞাপন