বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

জেরুজালেমে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাত

জেরুজালেমে ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে, জানায় আল জাজিরা।

জেরুজালেমে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাত

ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার (২ মার্চ) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে একটি সরাসরি জেরুজালেমে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত আল জাজিরার সাংবাদিক জানান, পশ্চিম জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। যদিও ফিলিস্তিনিরা এই পবিত্র ভূমির মালিক, কিন্তু বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে রয়েছে।

জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত, যা সৌদি আরবের মক্কা ও মদিনার পর মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান।

বিজ্ঞাপন