শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি।

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক এলাকায় গলা কেটে এক শিশুকে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটের দিকে মো. বাবু শেখ (৫৩) নামের এক ব্যক্তিকে কুমিরা এলাকা থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

নিহত শিশুর নাম জান্নাতুল নাইমা *ইরা* (৭)। তার বাবার নাম মনিরুল ইসলাম। তারা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার মাস্টারপাড়া গ্রামে বসবাস করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে ইকোপার্ক এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১ মার্চ দুপুর ২টার দিকে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন