মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
ধর্ম

কুয়েতে সব মসজিদে তারাবির নামাজ স্থগিতের ঘোষণা

কুয়েতে রমজান মাসে সব মসজিদে তারাবির নামাজ স্থগিতের ঘোষণা।

কুয়েতে সব মসজিদে তারাবির নামাজ স্থগিতের ঘোষণা

কুয়েতে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি পবিত্র রমজান মাসে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দ্য পাম এলাকার একটি হোটেলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষাপটে কুয়েত কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

কাতার কর্তৃপক্ষও সব ধরনের হোটেল ও পর্যটনকেন্দ্রে অনুষ্ঠান, জনসমাগম ও বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান উপলক্ষে হোটেল ও পর্যটনকেন্দ্রগুলোয় ইফতার আয়োজনও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন