শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অর্থনীতির সংকট মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রী খসরুর

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায়।

অর্থনীতির সংকট মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রী খসরুর

দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে এ কথা বলেন।

মন্ত্রী জানান, "আমাদের ট্যাক্স বাড়াতে হবে। পাশাপাশি বিনিয়োগ বাড়াতেও গুরুত্ব দিতে হবে। বিনিয়োগ না হলে দেশে কর্মসংস্থান হবে না।" তিনি বলেন, বিএনপি সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো কর্মসংস্থান সৃষ্টি।

মন্ত্রী আরও বলেন, "অর্থনীতির সংকটময় পরিস্থিতি কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নেও আমরা প্রচেষ্টা চালাচ্ছি।"

তিনি জানান, "শিক্ষার পরিবর্তন ঘটাবো এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছি। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে।"

মন্ত্রী জানান, বন্দনগরীর মেরিন ড্রাইভে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সেখানে নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। তিনি বলেন, "এটি হবে একটি জেনারেল হাসপাতাল তবে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে।"

তিনি চট্টগ্রাম-১১ আসনে ১১ দফা ইশতেহার দিয়েছিলেন যা "১১ তে ১১" নামে পরিচিত। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

বিজ্ঞাপন