বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
আন্তর্জাতিক

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০ জন

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন লেগে ৩০ জন নিহত, আহত ২৫ জন।

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০ জন

মিসরের রাজধানী কায়রোর একটি প্রধান সড়কে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়াম পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৭টি গাড়ি পুড়ে গেছে।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

বিজ্ঞাপন