প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, বাংলাদেশে আসা নিয়ে শেখ হাসিনার সাথে সরকারের কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে আলোচনা হবে ভারতের সাথে।
ডা. রহমান উল্লেখ করেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, তা নির্ধারিত হবে ভারতের সাথে আলোচনায়।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি নড়াইলে হামলার ঘটনায় ভারতে মারাত্মক ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ধরনের ক্যাম্পেইন দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য ভালো কিছু নয় এবং এটি সমস্যা আরও বাড়াতে পারে।
ডা. রহমান ভারত সরকার ও দেশটির মিডিয়ার কাছে এ ধরনের ক্যাম্পেইন থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের অনেক পত্রিকা এসব তথ্যের সত্যতা যাচাই করেছে।
এছাড়া, তিনি জানান, গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে এবং এ নিয়ে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।