বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে এসএম হল অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসএম হল অ্যালামনাইয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে এসএম হল অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, "এসএম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।" তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, "এসএম হলের ছাত্র হিসেবে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা গৌরব বোধ করি।"

এ সময়, প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এসএম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে বলেন, "ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।"

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন। হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞাপন