শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় মাদক ও গ্যাং বিরোধী অভিযানে ৩৫১ জন আটক

কুমিল্লায় মাদক ও গ্যাং বিরোধী অভিযানে ৩৫১ জন আটক করেছে পুলিশ।

কুমিল্লায় মাদক ও গ্যাং বিরোধী অভিযানে ৩৫১ জন আটক

কুমিল্লা জেলার ১৮ উপজেলায় একযোগে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী অভিযানে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে আটককৃতদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ৩৫১ জনের মধ্যে ২১৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। কুমিল্লা জেলার পুলিশ গত ২৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে।

এর মধ্যে ৩১৫১ জনকে অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে এবং ২০৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ জানায়, এই অভিযানে জেলার ১৮টি থানা পুলিশের সকল ইউনিট ও ডিবি পুলিশ একযোগে কাজ করেছে।

অভিযানটি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানার এলাকায় পরিচালিত হয়। পুলিশ কর্তৃপক্ষের দাবি, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া যায়।

বিজ্ঞাপন