রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বায়তুল মোকাররমে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক

বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ১৯ নেতা-কর্মী আটক করেছে ডিএমপি।

বায়তুল মোকাররমে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক

বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) ১৯ জন নেতা-কর্মীকে আটক করেছে।

শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিঝিল জোনের বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ তাদের আটক করে।

ডিএমপি জানায়, ওই এলাকায় অভিযান চলাকালে বায়তুল মোকাররমের উত্তর গেটের আজাদ প্রোডাক্টের গলি থেকে ৬ জন এবং পরে আশপাশের এলাকা থেকে ১৩ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।

সূত্র জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন এবং তারা ঝটিলা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হবে এবং এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হতে পারে।

বিজ্ঞাপন