শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে।

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে আজ ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাতনামা নারী মারা যান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন