বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি। তিনি শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। তিনি বলেন, 'দেশের পরিস্থিতি দেখেও যারা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেয়, তারা কখনই দেশের ভালোর জন্যে রাজনীতি করেননি।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কমল-কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় রিজভী আরও বলেন, 'এরা কোনোদিনও দেশের স্বার্থে রাজনীতি করেনি। জাতীয় স্বার্থে রাজনীতি করেনি।'
আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামীর প্রকাশ্য কোনো ভূমিকা ছিল না এবং শিবির নেতারা রাজনীতিকে গুপ্তভাবে নষ্ট করতে চায়।
তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনে গ্রেপ্তার হননি এবং বিএনপির নেতাদের টার্গেট করে গ্রেপ্তার করা হয়েছিল।
রিজভী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের সমালোচনা করে বলেন, জামায়াতের আচরণের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।