শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ঢাকায় পাঠানো

খুলনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ পরিদর্শক আহত, ঢাকায় পাঠানো হল।

খুলনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ঢাকায় পাঠানো

খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরের কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশের অস্ত্র বিরোধী অভিযান শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার রিকশা গতিরোধ করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

শাহ আলম বাধা দিলে ছিনতাইকারীরা তার দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে রাতেই পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন