শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ

ফ্যামিলি কার্ডের নামে বিধবা আছিয়া বেগমের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে।

ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে বিধবা আছিয়া বেগমের (৪৩) বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড করার কথা বলে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করেন।

আছিয়াকে পরে ডেকে নিয়ে একটি কাগজে টিপসই নেন। তার ধারণা ছিল, সরকারি ফ্যামিলি কার্ডের জন্য এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিন্তু কিছুদিন পর গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে, আছিয়ার বিয়ে হয়ে গেছে। এ বিষয়ে তাকে দেখানো হয় একটি কাবিননামা ও এফিডেভিট, যেখানে বর হিসেবে আবদুল কুদ্দুসের নাম রয়েছে।

আছিয়া দাবি করেন, তিনি কোনো বিয়েতে যাননি এবং কাজি দেখেননি। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের কথা বলে আমার টিপসই নেওয়া হয়েছিল। এখন বলা হচ্ছে, আমার বিয়ে হয়ে গেছে!”

অন্যদিকে, আবদুল কুদ্দুসের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী কখনো এ বিষয়ে কিছু জানাননি। ঘটনার পর কুদ্দুস দাবি করেন, তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছেন।

কাবিননামায় দেখা যায়, কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন বলে উল্লেখ রয়েছে। তবে কাজি জানান, তিনি এই বিয়ে সম্পন্ন করেননি এবং যেসব কাগজ ছড়িয়েছে তা সম্পূর্ণ জাল।

স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদ রুস্তম আলী বলেন, “আছিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান ফ্যামিলি কার্ডের কথা বলে তার টিপসই নেওয়া হয়েছিল।” তিনি বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে এবং সালিশের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হক বলেন, “ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।” ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন