বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিনি বলেন, নতুন কমিটি সড়কে আইনবর্হিভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবর্তন আনবে।
রিজভী আরও জানান, এই কমিটি দীর্ঘদিন ধরে চলা অন্যায় অনিয়ম দূর করতে সক্ষম হবে এবং যাত্রী সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আশা প্রকাশ করেন যে, রাজনীতিতে নতুন করে যে উশৃঙ্খলা তৈরি হয়েছে তা দূর করতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।