বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

দুর্গাপূজার জন্য ব্যস্ত শিল্পীরা, প্রস্তুতি চলছে সারা দেশে

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেসোরে।

দুর্গাপূজার জন্য ব্যস্ত শিল্পীরা, প্রস্তুতি চলছে সারা দেশে

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা এবং অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। প্রশাসন জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার জানান, ‘রঙতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রাণবন্ত অবয়ব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে রাজশাহীতে প্রতিমা শিল্পীদের দম ফেলারও সময় নেই।’

যশোরের শ্রীহরি মন্দিরে ১০১ জন দেব-দেবীর প্রতিমা তৈরি হচ্ছে, যেখানে সনাতন শাস্ত্র মতে চারটি যুগের সব বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। কিশোরগঞ্জের বিভিন্ন মন্দির-মণ্ডপে দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীর প্রতিমা গড়া হচ্ছে। শিল্পীরা জানিয়েছেন, সময়ের সঙ্গে কাজের পরিমাণ কমেছে, কিন্তু বেড়েছে জিনিসপত্রের দাম।

নাটোরের ৪০৩টি মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, ‘খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।’

এছাড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুয়াকাটা, ঝালকাঠি, নেত্রকোণা এবং পটুয়াখালীর বিভিন্ন মন্দির-মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন