বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির অন্তিম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ

মেসির অন্তিম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে।

মেসির অন্তিম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা ও বেনিন। বুধবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

আর্জেন্টিনার হয়ে আকাশি-সাদা জার্সিতে এটি লিওনেল মেসির শেষ ম্যাচ। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বেনিনের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় তারা।

মেসি বেশ কয়েকটি আক্রমণে যান, তবে গোলের দেখা পাননি। ম্যাচের ১০ মিনিটে এলএমটেনের সম্মানে খেলা দেড়েকের জন্য থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি ও ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।

বিরতির আগ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। মেসি প্রথমার্ধে বেনিনের বক্সে মোট ৬ বার বল টাচ করেন এবং ৪টি শট নেন। দ্বিতীয়ার্ধে মেসির জাদু দেখার জন্য সারাবিশ্বের কোটি ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন