এশিয়ান গেমসে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ নোদিরবেক শভকাতভ। তিনি মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জয়ী।
জাপানে চলমান গেমসে শভকাতভই প্রথম পদকজয়ী হিসেবে ডোপ পরীক্ষায় পজিটিভ হন। তার নমুনায় নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়াম পাওয়া গেছে।
এই ঘটনার পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। এর আগে, তুর্কমেনিস্তানের কারাতেকা দায়ানচ কেলেতলিয়েভও একই পদার্থের পরীক্ষায় পজিটিভ হন।
এখন পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিন ক্রীড়াবিদ। তবে শভকাতভের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল এবং 'বি' নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে।