শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি গ্রেফতার

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান গ্রেফতার।

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের আগে, ১৭ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়েছিল। ডিএমপি কমিশনারের অফিস থেকে জারি করা এক আদেশে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

গ্রেফতারের পর ওই দিন রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন