শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা থাকবে।

হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

২০২৭ সালের হজের প্রাক্–নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে ব্যাংকগুলো শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া, ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতোক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন