বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

মক্কায় লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের নেতা বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তা'আলার ঘর কা'বার কারণে সম্মানিত। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পবিত্র মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে।

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দিকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি সৌদি আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

মঙ্গলবার মক্কা নগরীতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ২০১৭ সালে হুতিদের সর্বশেষ হামলার চেষ্টার পর এই প্রথম পবিত্র শহরটিতে এমন সতর্কতা জারি করা হলো। তবে কিছুক্ষণ পরেই এই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।

হুতিদের এক সামরিক সূত্র ইয়েমেনের সাবা বার্তা সংস্থাকে জানিয়েছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের জন্য তাদের হুমকি— দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন