বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০২৯ সালে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

২০২৯ সালে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

২০২৯ সালে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়, যেখানে তৃতীয়বারের মতো ফাইনাল আয়োজন করা হবে।

আলিয়াঞ্জ অ্যারেনাতে এর আগে ২০১২ সালে চেলসি এবং ২০২৫ সালে প্যারিস সেন্ট জার্মেইনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। স্টেডিয়ামটি বর্তমানে প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে।

২০২৯ সালের ফাইনাল হবে স্পেনের বার্সেলোনার ক্যাম্প ন্যুতে, যেখানে চলছে বড় ধরনের সংস্কারকাজ। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, "এটি ক্লাব ও শহরের সমর্থকদের জন্য গর্বের বিষয়।"

১৯৯৯ সালের পর ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জয়ী হয়েছিল।

এছাড়া, ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল হবে মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে, যা ২০২৭ সালের ৫ জুন অনুষ্ঠিত হবে।

নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালে ফাইনাল হবে ফ্রান্সের লিওঁতে এবং ২০২৯ সালে ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন