সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ইতিহাস গড়ার যাত্রা এমএলএসে

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান এমএলএসে ইতিহাস গড়ছেন, সান ডিয়েগো এফসির বিপক্ষে অসাধারণ পারফর্মেন্সে ম্যাচসেরা হলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ইতিহাস গড়ার যাত্রা এমএলএসে

মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান-আমেরিকান মিডফিল্ডার কাভান সুলিভান ইতিহাস গড়ছেন। বয়স মাত্র ১৭, কিন্তু তিনি ইতিমধ্যে একের পর এক সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের জয়ী ম্যাচে তিনি দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

কাভান ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে দুর্দান্ত একটি ব্যাকহিল ফ্লিকে গোলের খাতা খুলেন। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বক্সের ভেতর থেকে গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে দ্বিতীয় গোলটি করেন। মাত্র পাঁচ মিনিট পর আবারও তার পা থেকে দুর্দান্ত একটি চিপে ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ডের সহায়তায় ব্রুনো দামিয়ানি তৃতীয় গোল করেন।

এমএলএসে এটি কাভানের প্রথম জোড়া গোল। তিনি টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। গত সাত ম্যাচে প্রতিটি ম্যাচে অন্তত একটি করে গোলের অবদান রেখেছেন তিনি, যা কোনো কিশোরের জন্য এমএলএস ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গোল-অবদান ধারার রেকর্ড।

বর্তমানে কাভানের গোল-অবদান ১৭টি, যার মধ্যে ছয়টি গোল এবং ১১টি অ্যাসিস্ট রয়েছে। কিশোর খেলোয়াড়দের মধ্যে তিনি এমএলএস ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলের অবদানকারী।

ফিলাডেলফিয়া ইউনাইটেডের দুর্দান্ত পারফরমেন্সে পরিবর্তন এসেছে। বিশ্বকাপ বিরতির পর তারা টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছে, যার মধ্যে আটটি ম্যাচ তারা জিতেছে এবং দুটিতে ড্র করেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ফিরতে চলেছেন কাভান। ১৭ সেপ্টেম্বর সেই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন কোচ পচেত্তিনো। তার দুর্দান্ত পারফর্মেন্সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন কাভান সুলিভান।

বিজ্ঞাপন