এমএলএসে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। এই ম্যাচে লিওনেল মেসি হলুদ কার্ড দেখেন। চলতি মৌসুমে এটি তার জন্য পঞ্চম হলুদ কার্ড। এর ফলে তার পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছিল।
তবে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসির খেলার উপর কোনো বাধা নেই। এমএলএসের বিশেষ নিয়মের কারণে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি হলুদ কার্ডের নিষেধাজ্ঞা থেকে মুক্ত রয়েছেন।
মেসি চলতি মৌসুমে মায়ামির ৮ম, ১১তম, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচ হলুদ বা লাল কার্ড না দেখলে এবং অতিরিক্ত শাস্তি না পেলে, তার মোট হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কমে যায়।
এই নিয়মকে বলা হয় ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’। একজন খেলোয়াড় পুরো নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন। মেসি চলতি মৌসুমে তিনবার টানা পাঁচটির বেশি ম্যাচ কার্ড না দেখানোর কারণে তার একটি হলুদ কার্ডের শাস্তি মওকুফ হয়েছে।
অতএব, সিনসিনাটির বিপক্ষে হলুদ কার্ড দেখলেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ছেন না মেসি। যদিও তার শৃঙ্খলাজনিত রেকর্ডে হলুদ কার্ডটি থেকে যাবে, নিষেধাজ্ঞার হিসাবের মধ্যে এটি আর যুক্ত হবে না।