রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
খেলাধুলা

মেসির গোলেও হার মানলো ইন্টার মায়ামি, টরন্টোর কাছে ২-১ গোলের পরাজয়

মেসির গোলেও টরন্টোর কাছে ২-১ গোলের পরাজয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন ইন্টার মায়ামি।

মেসির গোলেও হার মানলো ইন্টার মায়ামি, টরন্টোর কাছে ২-১ গোলের পরাজয়

মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচের ফলে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল দলটি।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে 'ইউনিসেফ নাইট' উপলক্ষে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি টরন্টোর মুখোমুখি হয়।

এই ম্যাচে চোট কাটিয়ে ফিরেন জার্মান বেরতেরামে, তবে তার উপস্থিতি মিয়ামির আক্রমণভাগে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর মিয়ামি কিছু সুযোগ তৈরি করলেও, অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ গোলমুখী শট মিস করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মিয়ামি মরিয়া হয়ে খেলতে থাকে। বেরতেরামের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর, টরন্টো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জোশ সার্জেন্টের গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর ডেরিক এতিয়েন জুনিয়রের গোলের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মেসি একটি গোল করে ব্যবধান ২-১ করেন।

মেসির গোলের পর স্টেডিয়ামে প্রাণ ফিরে আসে, কিন্তু যোগ করা সময়ে মিয়ামি সমতাসূচক গোল আদায় করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয়ের মুখোমুখি হয় তারা।

মায়ামি আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে।

বিজ্ঞাপন