রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফার অনুমোদন, আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফার অনুমোদন পাওয়ার পর আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ।

ফিফার অনুমোদন, আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে।

আসিয়ান কাপ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। ভারত 'এ' গ্রুপে থাকলেও তাদের সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থাকবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। এছাড়া সেমিফাইনালে উঠলে এবং ম্যাচ জিতলেও অতিরিক্ত অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

শুরুর দিকে বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে আগ্রহী কি না তা জানতে চেয়েছিল ফিফা। এরপর বাফুফের জাতীয় দল কমিটির সম্মতি এবং ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে হামজাদের অংশগ্রহণ নিশ্চিত হয়।

ভারত সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে বলে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায়। ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে ফিফা।

এই টুর্নামেন্টে আটটি দল দুটি গ্রুপে খেলবে। প্রতিটি দলের জন্য চারটি ম্যাচ নিশ্চিত থাকবে, যেখানে গ্রুপ পর্বের তিন ম্যাচ ছাড়াও একটি অবস্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন