মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাবিতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় ডাকসুর প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় ডাকসুর প্রতিক্রিয়া জানালেন ফাতিমা তাসনিম জুমা।

ঢাবিতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় ডাকসুর প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে এক শিক্ষার্থী পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি সোমবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

জুমা ওই শিক্ষার্থীকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে বলেন, 'এই সন্ত্রাসীটা প্রথমে যে ছবিটা ভাঙ্গতেসে, ওইটা একক জিন্নাহর ছবি না। ছবিটা ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনের একটি পেপার কাটিং।' তিনি উল্লেখ করেন, 'সেই সময়ে ওই নিউজ মিডিয়া জিন্নাহর নামে একটি নিউজ করেছিলো, কিন্তু আজ প্রায় ষাট বছর পর দোষটা ডাকসুর হয়ে গেলো।'

দ্বিতীয় ছবির প্রসঙ্গে জুমা জানান, 'দ্বিতীয় যে ছবিটার উপর তাণ্ডব চালাচ্ছে সেটা ১৯৪০ সালে বাংলার বাঘ একে ফজলুল হকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সময়ের। বাংলাদেশ রাষ্ট্রের রূপরেখা যেই লাহোর প্রস্তাবের মধ্যেই রচিত ছিলো, সেই লাহোর প্রস্তাবের ছবিটা ভেঙেছে।'

তৃতীয় ছবিটি সম্পর্কে তিনি বলেন, 'তৃতীয় ছবিটা ভাঙ্গার সময়ে বলতেসে জিন্নাহ একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিলো। সেটা থেকে ভাষা আন্দোলনের শুরু। অথচ ছবিটার ক্যাপশনে ঠিক সেই কথাটাই লেখা আছে।'

জুমা তাঁর ফেসবুক পোস্টের শেষাংশে লেখেন, 'যাই হোক, এইটা মাত্র শুরু। বিসমিল্লাহ।'

বিজ্ঞাপন