বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা, রোগীরা ভোগান্তিতে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি, রোগীদের ভোগান্তি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা, রোগীরা ভোগান্তিতে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গত ২৪ ঘণ্টার বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বেড়ে গেছে।

নগরের বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজের কারণে কিছু ড্রেন সংকীর্ণ হয়ে পড়ায় হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধি পায়। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ১ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী থেমে থেমে বৃষ্টিপাত হয় এবং রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।

গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে নগরীর লক্ষ্মীপুর থেকে ঘোষপাড়ার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর প্রভাবে হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন আশপাশের সড়কও ডুবে যায়।

এই জলাবদ্ধতার কারণে হাসপাতালে আগত রোগীরা এবং যানবাহন নিয়ে আসা লোকজনকে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

বিজ্ঞাপন