মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য বাংলাদেশ এখনও কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের এখনও কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।" প্রতিমন্ত্রী আরও জানান, জনগণের স্বার্থ রক্ষা করেই বাংলাদেশ যেকোনো জোটে অংশ নেবে।
শামা ওবায়েদ ইসলাম আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তির বিষয়ে বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালো বলতে পারবে।" তিনি উল্লেখ করেন, "ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের মন্তব্য আগের চুক্তিকে নিয়ে হতে পারে।"
আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে বাংলাদেশের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে এ চুক্তিতে যোগদান করা উচিত কিনা, তা নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে।