মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশ-উজবেকিস্তান মুখোমুখি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলে

আজ রাতে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে এটি তাদের প্রথম ম্যাচ।

বাংলাদেশ-উজবেকিস্তান মুখোমুখি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলে

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এ আসরে 'বি' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিরিয়া ও ভারত। তবে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তায় নেই। হেড কোচ জেরার্ড জোন্স জানিয়েছেন, তারা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন।

দীর্ঘদিনের ক্যাম্পে দলের ভ্রাতৃত্ব বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। অ্যাডাম আব্বাস ও মাহি খানদের উপস্থিতি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

তবে, দেশ ছাড়ার আগে হেড কোচ জোন্স এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে দ্বন্দ্ব সংবাদ শিরোনামে এসেছে। এ সবকিছুর মাঝেও মাঠে পারফরম্যান্সে নিজেদের প্রমাণ করতে মরিয়া বাংলাদেশের যুবারা।

এবারের এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে মোট ৪২টি দল অংশ নিচ্ছে, যা আটটি দেশে ১১টি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার টিকিট পাবে। এই লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে পাঁচজন প্রবাসী ফুটবলারও দলে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন