সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম।

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই গ্রামের বাসিন্দা আশিক মোল্লার একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আয়েশাকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর উদ্দেশ্যে ঘরের কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।

একপর্যায়ে আয়েশা ঘুম ভেঙে হামাগুড়ি দিয়ে সবার অজান্তে বালতির কাছে চলে যায় এবং বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বালতির পানিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। এ হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামজুড়ে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

বিজ্ঞাপন