রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের স্বীকৃতি চান মুক্তিযুদ্ধমন্ত্রী

বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুক্তিযুদ্ধমন্ত্রীর।

রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের স্বীকৃতি চান মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত ১৭ বছরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলের নির্যাতিত নেতাকর্মীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, রাজনৈতিক দলের নেতারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং পঙ্গু ও আহতদের পুনর্বাসনের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের জন্য পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি 'জুলাই অধিদপ্তর' প্রতিষ্ঠা করেছে।

এছাড়া, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন