বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
খেলাধুলা

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে।

জানা গেছে, সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনার পর জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার তদন্ত চলাকালীন বাফুফে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তবে, তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকায় তিন মাসের বেতন পাবেন জোন্স।

এদিকে, আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ঠিক আগে প্রধান কোচকে হারানোয় বাংলাদেশের বয়সভিত্তিক দলের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন