বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
খেলাধুলা

টেপ দিয়ে জার্সি নাম্বার ঢেকে আলোচনায় সুরিয়াভানশি

দুলীপ ট্রফিতে সুরিয়াভানশির জার্সি নম্বর নিয়ে আলোচনা, টেপ দিয়ে ঢাকা ১ সংখ্যা।

টেপ দিয়ে জার্সি নাম্বার ঢেকে আলোচনায় সুরিয়াভানশি

দুলীপ ট্রফিতে নর্থ-ইস্ট জোনের বিপক্ষে ইস্ট জোনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভৈভাব সুরিয়াভানশির অভিষেকটি স্মরণীয় হয়নি। তিনি মাত্র ৮ রান করে আউট হন। তবে, ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের পাশাপাশি সুরিয়াভানশি আলোচনায় এসেছেন তার জার্সি নম্বর নিয়ে।

মাঠ ছাড়ার সময় দেখা গেছে, তার জার্সির একটি অংশ টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূলত, সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল ১৩, কিন্তু মাঠে দেখা যায়, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢাকা ছিল। ফলে, শুধু ৩ সংখ্যাটি দৃশ্যমান ছিল।

কিন্তু কেন সুরিয়াভানশি এমনটি করেছেন, তা জানা যায়নি। অনেকের ধারণা, তিনি হয়তো নিজের জার্সি নম্বর ‘৩’ রাখতে চেয়েছিলেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ৩ নাম্বার জার্সি গায়ে খেলেন।

এছাড়া, ধারণা করা হচ্ছে, দুলীপ ট্রফির জার্সিতে ‘ভুল’ নম্বর ছাপা হয়ে থাকায়, সেটি আড়াল করতেই টেপ ব্যবহার করা হয়েছে। সুরিয়াভানশি এ ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তার ইনিংস খুব বেশি দীর্ঘ হয়নি।

দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেওয়ার আগে তিনি মনিপুরের পেসার বিশ্বজিৎ কন্থৌজামকে টানা দুইটি বাউন্ডারি হাঁকান। এরপর সেই বিশ্বজিতের বলেই তিনি আউট হন।

বিজ্ঞাপন