বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

শরীফুল ইসলামকে কাউন্টিতে খেলার এনওসি না দেওয়ার কারণ জানাল বিসিবি

শরীফুল ইসলামকে কাউন্টিতে খেলার এনওসি না দেওয়ার কারণ জানাল বিসিবি।

শরীফুল ইসলামকে কাউন্টিতে খেলার এনওসি না দেওয়ার কারণ জানাল বিসিবি

বাংলাদেশি পেসার শরীফুল ইসলামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস ক্রিকবাজের সাথে আলাপকালে জানান, "শরীফুলের ওয়ার্কলোড এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে ওকে এনওসি দেওয়া হয়নি। আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে ম্যাচ রয়েছে।"

তিনি বলেন, "শরীফুল তিন সংস্করণেই খেলে এবং সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছে। কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ তার ওপর চাপ আরও বাড়াতে পারে।"

নাফীস আরও উল্লেখ করেন, "আমরা উদ্বিগ্ন যে, যদি তাকে কাউন্টির চারটি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে সে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট নাও থাকতে পারে।"

এদিকে, শরীফুলকে এনওসি না দেওয়া হলেও কেন্টের হয়ে খেলার অনুমতি পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। নাফীস বলেন, "খালেদকে কেন্টের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচও খেলেনি।"

বিজ্ঞাপন