বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

রাশিয়ার জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস ভারতকে

রাশিয়া ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে।

রাশিয়ার জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস ভারতকে

ভারতের সঙ্গে জ্বালানি ও সার সরবরাহের বিষয়ে আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানান।

বৈঠকে পুতিন বলেন, গত বছর বাণিজ্যে সামান্য কমতি থাকলেও এ বছর মস্কো ও দিল্লির বাণিজ্য আবার বেড়েছে। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বাণিজ্যের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা দূর করার ওপর জোর দিয়েছে।

আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে পুতিনের ভারত সফরের সম্ভাবনা রয়েছে, যা এ বৈঠকের গুরুত্ব বাড়িয়েছে।

বিজ্ঞাপন