সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সব মাইন অপসারণের দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে সব মাইন অপসারণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিতে সব মাইন অপসারণের দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালিতে থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

২৫ আগস্ট, মঙ্গলবার, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, মার্কিন নৌবাহিনী এই জলপথে থাকা সব মাইন অপসারণ করেছে। তিনি বলেন, 'নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপন করলে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে'।

ট্রাম্পের এই হুঁশিয়ারি ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, অঞ্চলটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তবে ইরান এর আগে অনুমতি ছাড়া প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন