সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সাবেক অধিনায়কদের আহ্বান: ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করুন

সাবেক অধিনায়কেরা ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন, সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

সাবেক অধিনায়কদের আহ্বান: ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করুন

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২১ দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক। তারা পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য।

সাবেক অধিনায়করা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছেন, গত সপ্তাহে ইমরান খানকে হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার জন্য রাখা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া মেডিকেল বোর্ডের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

চিঠিতে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, দেশের সুপ্রিম কোর্টের নির্দেশনায় একটি মেডিকেল বোর্ড গঠন করে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যাতে তার ব্যক্তিগত চিকিৎসকরাও অন্তর্ভুক্ত থাকেন। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া উচিত। তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা বিলম্ব না করে কার্যকর করতে হবে।

সাবেক অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ইমরান খানের মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, তবে আদালতের নির্দেশে চিকিৎসা প্রক্রিয়া নিশ্চিত করা মানবিকতার বিষয়।

গত ফেব্রুয়ারিতে সাবেক অধিনায়কদের ১৪ জন মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য আবেদন করেছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

বিজ্ঞাপন