সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারত ও বাংলাদেশ: সমান সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন দিনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ দুটোই স্বাধীন দেশ, বললেন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

ভারত ও বাংলাদেশ: সমান সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন দিনেশ ত্রিবেদী

ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ এবং ভারত দুটোই স্বাধীন সার্বভৌম দেশ এবং কেউ বড় কিংবা ছোট নয়। তিনি আজ সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এই মন্তব্য করেন।

হাইকমিশনার ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য সকলের সমান গুরুত্ব থাকা প্রয়োজন। তিনি তরুণ প্রজন্মের জন্য শান্তি ও সম্মৃদ্ধির পরিবেশ তৈরি করা দুদেশের সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল এবং এ জন্য ইন্টার ডিপেন্ডেন্সিই স্থায়ী সমাধান হতে পারে।

পোশাক খাতে জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিংয়ের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

তিনি জানান, ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

বিজ্ঞাপন